উপকরণঃ পটল (১০টি), নারকেল কোরা (আধ কাপ), নুন (স্বাদ মতো), চিনি (দেড় চামচ), দুধ (৭০০ মিলি), হলুদ গুঁড়ো (১ চা-চামচ), লঙ্কা গুঁড়ো (আধ চা-চামচ), কাশ্মিরী লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ), জিরে গুঁড়ো (১ চা চামচ), আদা বাটা (২ চা চামচ), গরম মশলা গুঁড়ো (১চা চামচ), ছেঁচে রাখা কাঁচা লঙ্কা (২ চা চামচ), ঘি(২ টেবল চাম৮), সর্ষের তেল (১/৪ কাপ), ছোট এলাচ (৪টি), দারচিনি (২টি), লবঙ্গ (৪টি), তেজপাতা (২টি), গোটা জিরে (১ চা-চামচ)।
প্রণালী: পটলের খোসা ছাড়িয়ে নিয়ে মাথা অল্প করে চিরে নিন। পটল কিন্তু গোটা থাকবে। এবার কড়াইতে তেল ও ১ চামচ ঘি দিয়ে গরম করে, তাতে গোট জিরে, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পটল গুলো দিন। হালকা করে পটল ভেজে নিয়ে এবার বাকি সব গুঁড়ো ও বাটা মশলা দিন। তার সঙ্গে নুন, চিনি ও নারকেল কোরা দিন। কম আঁচে ঢাকা দিয়ে কষতে থাকুন, যতক্ষণ না তেল ছাড়ছে। এবার দুধ দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। যতক্ষণ না পটল সেদ্ধ হয়। তারপর ঢাকা খুলে ঘি , গরম মশলা , ছেঁচে রাখা কাঁচালঙ্কা দিয়ে মাখো মাখে হলে নুন-চিনির পরিমাণ চেখে নিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিন।
