উপকরণঃ- পাবদা (৫-৬টি), মাঝারি আকারের পেঁয়াজ (১টি), সাদা সর্ষে (২ চা-চামচ), পোস্ত (৪ চা-চামচ), দুধের সর (আধ কাপ), নারকেল দুধ (১ কাপ), নারকেল কোরা (১ কাপ), সর্ষের তেল (৫০ গ্রাম), নুন-চিনি (প্রয়োজনমতো), ধনেপাতা কুচি ও কাঁচালঙ্কা (সাজানোর জন্য)।
প্রণালীঃ- প্রথমে পাবদা মাছগুলোকে কেটে, ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট। এবার কড়াইয়ে সর্ষের তেল দিন। তেল পেকে উঠলে পাবদা মাছগুলোকে ময়দা ডাস্ট করে একটু ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে পেঁয়াজ বাটা দিন ও একটু কষান। এবার নারকেল দুধ, দুধের সর দিন। যতটা প্রয়োজন জল দিন। এবার একে একে নুন, চিনি দিন। জল ফুটে উঠলে মাছগুলো দিন। এবার তাতে নারকেল কোরা, কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে জমে যাবে নারকেলি পাবদা।
