মাছের রেজালা
উপকরণঃ- কাতলা মাছ (৮ টুকরো), টকদই (১২৫ গ্রাম), পেঁয়াজ বাটা (১০০ গ্রাম), রসুন বাটা (৬-৭ কোয়া), দানা ফেলে দেওয়া শুকনো লঙ্কা (৪-৫টি), লবঙ্গ (৫-৬টি), ঘি (৫০ গ্রাম), বাদাম তেল (৪ বড় চামচ), নুন ও চিনি (প্রয়োজনমতো), মাখানা ও গোটা গোলমরিচ (ফোড়নের জন্য) (প্রয়োজনমতো), চেরা কাঁচালঙ্কা (৪টি), সা মরিচ গুঁড়ো (১ চা-চামচ)।
প্রণালীঃ- মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে অল্প সাঁতলে নিন। এবার কড়াইতে তেল ও ঘি দিন। পেকে উঠলে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে কষান। একটি পাত্রে টকদই ভাল করে ফেটিয়ে নিন। ওই ফেটানো টকদই কড়াইতে দিন। এবার লবঙ্গ, শুকনো লঙ্কা, নুন, চিনি দিন। আর প্রয়োজনমতো জল দিন। জল ফুটে উঠলে মাছগুলো দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটান। মাছ নরম হলে, অন্য পাত্রে ঘি-য়ে মাখানা, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে ওই মিশ্রণটি দিন। এবার পরিবেশন করুন মাছের রেজালা।
