উপকরণঃ- ভেটকি মাছের ফিলে (৫০ গ্রাম), নুন, আদা-রসুন বাটা (১ চামচ), ডিম (২টি), লেবুর রস (১টা লেবুর), কাঁচালঙ্কা বাটা (আধ চামচ), পার্সলে পাতা কুচি (অল্প), ফিশ অ্যান্ড ফিশ সস (১ চামচ), গোলমরিচ গুঁড়ো, ময়দা (১ টেবল চামচ), সর্ষে গুঁড়ো (আধ চামচ), সাদা তেল, ব্রেড ক্রাম্ব, কর্নফ্লাওয়ার (২ টেবল চামচ)।
প্রণালীঃ-একটি ডিম ফেটিয়ে নিন। তার মধ্যে বাকি সব উপকরণ মেশান। ওই ম্যারিনেশনে ভেটকি ফিলে ডুবিয়ে ময়দায় গড়িয়ে আবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বের প্রলেপ দিয়ে রাখুন। তেল গরম করে তাতে ভেটকি মাছের ফিলে ছেড়ে ওপর থেকে ডিম-কর্নফ্লাওয়ারের মিশ্রণ জালের মতো ছড়িয়ে ভেজে তুলে নিন।
