উপকরণঃ- রুই মাছ (৪০০ গ্রাম), টকদই (আধ কাপ), পোস্ত বাটা (২ টেবল চামচ), সর্ষে বাটা (১ টেবল চামচ), কাঁচালঙ্কা বাটা (১ চা-চামচ), নারকেল বাটা (২ চা-চামচ), নুন (স্বাদমতো), চেরা কাঁচালঙ্কা (২টি), সর্ষের তেল (প্রয়োজনমতো), হলুদ গুঁড়ো (১ চা-চামচ)।
প্রণালীঃ- চারটি টুকরো করে মাছ কেটে নিন। আঁশ ছাড়িয়ে ধুয়ে নিন। মাছে স্বাদমতো নুন এবং প্রয়োজনমতো হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। সর্ষের তেল ও চেরা কাঁচালঙ্কা ছাড়া বাকি সমস্ত উপকরণ একসঙ্গে একটি পাত্রে নিয়ে ফেটিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাছের টুকরোগুলোতে মাখিয়ে ঢাকা দিয়ে আরও ১০ মিনিট রেখে দিন। টিফিন কৌটাতে মশলা সমেত মাছ ভরে ফেলুন। মাছে সর্ষের তেল ও চেরা কাঁচালঙ্কা দিন। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর টিফিন কৌটো রেখে কড়াই ঢাকা দিয়ে দিন। মৃদু আঁচে ১৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।
